এম,এ কাশেম বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম>>> উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, গত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বর্তমান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন বলেছেন,বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‘তারেক রহমান’ এর নির্দেশনা মোতাবেক সারা দেশকে সন্ত্রাস ও মাদক মুক্ত করার অংশে উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে দলের নেতা-কর্মীরা কাজ করে যাচ্ছে।তিনি বলেন,বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ অবৈধ শাসনামলে সমগ্র মীরসরাইকে সন্ত্রাস ও মাদকের আখড়ায় পরিনত করেছিলো! গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আমরা আমাদের নেতা ‘তারেক রহমান’ এর নির্দেশনা মোতাবেক সন্ত্রাস ও মাদকমুক্ত মীরসরাই গড়ার জন্য দলীয় নেতা-কর্মী সমেতো কাজ করে যাচ্ছি।বিএনপি নেতা নুরুল আমিন চেয়ারম্যান বলেন,মীরসরাই উপজেলার কোথাও আর কোনো সন্ত্রাস ও মাদকের আখড়ায় পরিনত করতে পারবে না কেউ।তিনি দল-মত নির্বীশেষে সন্ত্রাস ও মুক্ত মীরসরাই গঠনে সবার সহযোগিতা কামনা করেছেন।নুরুল আমিন চেয়ারম্যান মহান ‘বিজয় দিবস’ এর দিন সন্ধ্যায় উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ধুমঘাট ‘শহীদ জিয়া স্মৃতি সংসদ’ কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে এ সব কথা বলেন। মোঃ মহি উদ্দিন ড্রাইভার এর সভাপতিত্বে ও মোঃ শাহজাহান এবং এডভোকেট মোঃ আনোয়ার হোসেন এর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ২ নং হিঙ্গুলী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, মীরসরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, বারইয়ারহাট কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শামীম, বিএনপি নেতা আবুল বশর, সেলিম উদ্দিন হাজারী, মোশাররফ হোসেন, বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র আহবায়ক দিদারুল আলম মিয়াজি, বিএনপি নেতা নুরুজ্জামান, বারইয়ারহাট কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ আলমগীর, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের ১ নং সদস্য আবু জুবায়ের চৌধুরী শিবলী, ২নং হিঙ্গুলী ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব রফিকুল ইসলাম ভূঁইয়া, সাবেক ছাত্রদশ নেতা শাহাদাত হোসেন, সাজ্জাদুল হক সোহাগ এবং ওমর ফারুক প্রমুখ।