নিজস্ব প্রতিবেদক>>> কক্সবাজারে মাটি খুঁড়ে ৫টি বন্দুক উদ্ধার কক্সবাজারের রামু উপজেলায় অভিযান চালিয়ে মাটি খুঁড়ে দেশিয় তৈরি বেশ কিছু বন্দুক ও গুলি উদ্ধার করেছে র্যাব।র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান,সোমবার গভীর রাতে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।মো. কামরুজ্জামান বলেন,সোমবার মধ্যরাতে রামুর গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকায় সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্যরা মাটির নিচে দেশীয় তৈরি বেশ কিছু অস্ত্র মজুদ রাখার খবর পায় র্যাব।পরে র্যাবের একটি দল অভিযান চালায়।তল্লাশির একপর্যায়ে মাটি চাপা দেওয়া একটি সন্দেহজনক জায়গা চিহ্নিত করে।পরে ঘটনাস্থলের মাটি সরিয়ে প্লাস্টিকের তৈরি একটি ড্রাম পাওয়া যায়।ড্রামের ঢাকনা খুলে উদ্ধার করা হয় দেশীয় তৈরি পাঁচটি বন্দুক,১১টি গুলি, ২৪টি গুলির খোসা এবং তিনটি অস্ত্রের যন্ত্রাংশ।তিনি আরও বলেন,উদ্ধার করা অস্ত্রগুলো কারা,কিভাবে সংগ্রহ করেছে এবং কি উদ্দ্যেশে মজুদ রেখেছে তা জানতে র্রেবের তদন্ত অব্যাহত রয়েছে।উদ্ধার করা অস্ত্রগুলো রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান।