রিফাত হোসেন শাওন স্টাফ রিপোর্টার>>> বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনে করেন ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলেও তাদের দোসরা এখনও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।সামপ্রদায়িক দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি যেন দেশের ক্ষতি না হয় সেই লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সব মন্দিরে বিএনপি নেতাকর্মীদের পাহারার দায়িত্ব দেওয়া হয়েছে।ধর্ম নিয়ে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।বৃহস্পতিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত আটপাড়া উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনৈতিক অঙ্গ সংগঠন ( বিএনপি) নেতাকর্মীরা প্রতিটি মন্দিরের পাহারা নিয়োজিত রয়েছে।শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে আটপাড়া সদর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় করেন আটপাড়া উপজেলা বিএনপি,সেচ্ছাসেবক দলের (আহবায়ক) ও সদস্য বৃন্দ , যুবদলের সদস্য বৃন্দ,ছাত্রদল ও সদর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।