জেমস রানা বিশ্বাস উপজেলা প্রতিনিধি,সাভার ঢাকা>>> আজ ২৫ সেপ্টেম্বর ধামরাই থানার অফিসার ইনচার্জ এক প্রেস ব্রিফিং জানান -অদ্য ইং-২৫/০৯/২০২৪ তারিখে রাত্রীকালীন বিশেষ অভিযান পরিচালনা করে ধামরাই থানার মামলা নং-০৬, তাং-২১/০৮/২০২৪ খ্রিঃ, ধারা-১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩০২/৩৪ পেনাল কোড এর এজাহার নামীয় আসামী ফারুক হোসেন (৫০), পিতা-মৃত বারেক,সাং-আইঙ্গন,থানা- ধামরাই, জেলা-ঢাকা, সাবেক যুবলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক, ধামরাই থানাতে গ্রেফতার করা হয়েছে।উক্ত আসামী গত ০৫/০৮/২০২৪ তারিখ বেলা অনুমান ১০.৩০ ঘটিকার সময় ধামরাই থানাধীন হার্ডিঞ্জ স্কুল এন্ড কলেজ গেইটের সামনে পূর্ব পরিকল্পিতভাবে বেআইনি জনতাবদ্ধে মারাত্বক অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা সৃষ্টি করে অত্র মামলার ভিকটিম আফিকুল ইসলাম সাদকে গুলি করে। ভিকটিম আফিকুল ইসলাম সাদ এর মাথায় গুলি বিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়।পরবর্তীতে স্থানীয় ব্যক্তিরা ভিকটিমকে সাভারস্থ এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে।ভিকটিম চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ইং-০৮/০৮/২০২৪ তারিখ সকাল ৭.৩০ মিনিটে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।