ফিরে পেলাম স্বাধীনতা
আরিফা আক্তার
ফিরে তো পেলাম স্বাধীনতা
মা ফিরে পেলোনা ছেলেকে,
বিজয় মোরা পেলাম ফিরে
কষ্ট জমলো মায়ের বুকে।
ছেলে আর আসবেনা ফিরে
ডাকবেনা আর মা বলে,
দুখিনী মায়ের বুকের মাঝে
দুঃখের আগুন জ্বলে।
অনেক স্বপ্ন ছিলো মায়ের
এই ছেলেকে নিয়ে,
ছেলে তার বিদায় নিলো
বুলেটের গুলি খেয়ে।
নিজের জীবন ধরলো বাজি
দেশ বাঁচানোর জন্য,
শহীদ তোমরা এ ধরার মাঝে
জীবন তোমাদের ধন্য।

