চট্টগ্রাম মহানগরীর জনবহুল বাণিজ্যিক কেন্দ্র জহুর হকার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের দুই স্টেশনের ৪টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে জহুর হকার মার্কেটের কোর্ট হিল নামক স্থানে ২২ নম্বর গলিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. মোকাররম বলেন, রাত সাড়ে আটটার দিকে জহুর হকার মার্কেটে আগুন লাগার খবর পাই। নন্দনকানন এবং চন্দনপুরা ফায়ার স্টেশনের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।