নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম>>> দেশে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস এবং সুপরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শান্তিকামী চিকিৎসক সমাজ।শনিবার (৩ আগষ্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেইন গেইট চত্বরে অধ্যাপক ডা মুজিবুল হক এর সভাপতিত্বে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডাঃ ফয়সাল ইকবাল,ডাঃ শফিউল আজম,চমেক অধ্যাপক ডাঃ শাহিনা আক্তার,স্বাধীনতা চিকিৎসক চট্টগ্রাম জেলার সহ-সভাপতি ডাঃ সেলিম আক্তার চৌধুরী,ডাঃ আরিফুল আমিন,ডাঃ বিদ্যুৎ বড়ুয়া সহ আরো অনেকে।বক্তারা এ সময় বলেন,শিক্ষার্থীদের আন্দোলনে তাদের কাঁধের ওপর ভর করে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন জামায়াত শিবির ও বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের পাশাপাশি দেশে নৈরাজ্যের যে পাঁয়তারা চলছে তা অত্যন্ত নিন্দনীয়।সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের বৈষম্য আন্দোলনের সব ধরনের দাবী মেনে নিয়ে, সকল হত্যার বিচার করা হবে বলা সত্বেও এখন কিসের আন্দোলন করা হচ্ছে, তা জনগণের অজানা নয়।এ ক্ষেত্রে শিক্ষার্থীদের অভিভাবকদের আরো সচেতন হবার তাগিদও দেন,শান্তি সমাবেশ থেকে চিকিৎসকরা।পরে একটি শান্তিপূর্ণ মিছিল বের করা হয়।মিছিলটি চমেকর সামনের সড়ক প্রদক্ষিণ শেষে মেডিকেল চত্বরে এসে শেষ হয়।