নিউজ ডেক্স>>> ‘শান্তি,শৃংখলা,উন্নয়ন,নিরাপত্তায় সর্বত্র আমরা’ এই শ্লোগানকে সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হকের নির্দেশে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বহিনী,আনোয়ারা উপজেলা চট্টগ্রামের উদ্যোগে জাতীয় বৃক্ষ রোপণ অভিযান ২০২৪এর কর্মসূচী পালন করা হয়েছে।মঙ্গলবার (৩০ জুলাই) সকালে বাংলাদেশ আনসার ও ভিডিপি আনোয়ারা উপজেলা কার্যলয় থেকে এই র্যালী শুরু হয়,র্যালি শেষে আলোচনা ও আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ৩ প্রজাতির ফলজ,বনজ,ভেষজের গাছ বিতরণ করা হয়।এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা(ভাঃপ্রাঃ) তাইফুর রহমান আরিফ।এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক,আনোয়ারা শাখা ব্যবস্থাপক সরিত কুমার রুদ্রু,উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা সূচনা দাশ ও উপজেলা আনসার ও ভিডিপির সকল ভাতাভোগী সদস্যগন।এসময় অতিথি আনসার ও ভিডিপি কর্মকর্তা(ভাঃপ্রাঃ) তাইফুর রহমান আরিফ বলেন ‘গাছ শুধু রোপণ করলে হবে না,তার পরিচর্যাও করতে হবে।সবুজে শ্যামলে দেশকে গড়ে তুলতে আমাদের বাহিনীর এই উদ্যোগ “