বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাতকানিয়ায় শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এসময় সকল দোকান, ব্যবসা-প্রতিষ্ঠান, অফিসহ সাধারণ মানুষের চলাচল থাকবে। তবে সন্ধ্যা ৬টার পর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জনগণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে জনসাধারণের একক বা সঙ্গবদ্ধভাবে সব ধরনের চলাচলের ওপর কারফিউ জারি থাকবে।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইউএনও।