সাতকানিয়া প্রতিনিধি>>> সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড ডিলার পাড়ার প্রধান সড়ক হয়ে হাতিয়ার কুলের সংযোগ সড়কের বেহাল দশা পরিদর্শন করেছেন স্হানীয় সংসদ সদস্য এম এ মোতালেব। এ সময় সাথে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য প্রফেসর ডা. আ.ম.ম মিনহাজুর রহমান ও ১৭ নং সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন।গতকাল শুক্রবার (২১জুন) বিকালে ডিলার পাড়া সড়কের প্রবেশ মুখ থেকে কিছু অংশ পরিদর্শন করেন সংসদ সদস্য এম এ মোতালেব।এই সময় স্হানীয় শত শত এলাকাবাসী উপস্হিত হয়ে আগত অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।দশ হাজারের অধিক বসবাসকরী ডিলার পাড়া বাসীর দাবী এই সড়ক দিয়ে প্রতিনিয়ত ১ টি মাধ্যমিক বিদ্যালয় ২ টি মাদ্রাসা সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শত শত ছাত্র ছাত্রী যাতায়ত করে এবং বাজার,হাসপাতাল,আদালত সহ শহরের যাওয়ার একমাত্র যোগাযোগ মাধ্যম এই সড়কটি।তাই যেকোনো মূল্যে জনগুরুত্বপূর্ণ এ সড়কটির কাজ দ্রুত শুরু করার দাবি জানান সেখানকার এলাকাবাসী।সরেজমিনে গিয়ে দেখা গেছে, খানা খন্দ আর বড় বড় গর্তে দীর্ঘদিন ধরে বেহাল দশা সড়কটির।এতে করে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হয় সড়ক ব্যবহারকারী হাজার হাজার পথচারী ও যানবাহন সহ এর ষ যাত্রী ও চালকদের।এমনকি প্রায়ই ঘটে যানবাহন উল্টে যাওয়ার মতো ঘটনাও।এছাড়া প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ এই সড়কটিতে।বৃষ্টিতে সড়কটি আশীর্বাদের বদলে অভিশাপ হয়ে দাঁড়ায় এখানকার মানুষের কাছে।মটর সাইকেল,ইজিবাইক ও অন্য ছোট বড় যান বাহনগুলো চলছে হেলে দুলে।এলাকাবাসীর দাবি ২৫ বছর ধরে সড়কের সংস্কার না হওয়ায় এই পথে চলা চলা করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। পরিদর্শন শেষে সংসদ সদস্য এম এ মোতায়েন সড়কটির দ্রুত উন্নয়নের আশ্বাস দেন।