সিলেট ব্যুরো>>> হবিগঞ্জের মাধবপুরে ৪১ মামলার কুখ্যাত আসামী আবু ডাকাত সংখ্যালঘুদের ভয় দেখিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন করেন।জানা যায়,মঙ্গলবার (১৮ জুন) বিকালে আদাঐর ইউনিয়নের সুলতানপুর গ্রামের একটি বাড়িতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য ৪১ মামলার কুখ্যাত আসামী আবু মিয়া হিন্দু সংখ্যালঘুদের ভয় দেখিয়ে অংশগ্রহণ ও ছোট বাচ্চাদের বিস্কুটের লোভ দেখিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করান । অনুসন্ধানে জানা যায়,হত্যা,গুম,অপহরণ,চুরি,ডাকাতি ও চাঁদাবাজি সহ ৪১ মামলার কুখ্যাত আসামী আবু মিয়ার বিরুদ্ধে জাতীয় দৈনিক আনন্দবাজার ও দৈনিক সকালের খবর মাধবপুর প্রতিনিধি শ্রীবাস সরকার ধারাবাহিক নিউজ করলে ফুঁসে ওঠে কুখ্যাত চাঁদাবাজ আবু মিয়া।বিভিন্ন মাধ্যমে সাংবাদিক শ্রীবাস সরকারকে হুমকি দিতে থাকেন।সাংবাদিক শ্রীবাস সরকারের বিরুদ্ধে মানববন্ধন করতে মঙ্গলবার সকাল থেকেই সুলতানপুর ও মেহেরপুর গ্রামের হিন্দু সংখ্যালঘুদের বাড়ি বাড়ি ঘুরে মানববন্ধনে অংশগ্রহণ করতে বলেন,মানববন্ধনে অংশগ্রহণ না করলে ভবিষ্যৎ পরিনিতি খুব খারাপ হবে বলে হুমকি দেন।তখন কুখ্যাত খুনি ও চাঁদাবাজ আবু মিয়ার হাত থেকে বাঁচতে হিন্দু সংখ্যালঘুরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।তবে আবু ডাকাতের কিছু সহযোগী ছাড়া সুশীল সমাজের কোন লোক মানববন্ধনে অংশগ্রহণ করেননি। নাম প্রকাশ না করার শর্তে সুশীল সমাজের একাধিক ব্যক্তি জানান,এত বড় একটা জঘন্য অপরাধীর মানববন্ধনে অংশগ্রহণ করা প্রশ্নই উঠে না।