নিউজ ডেক্স>>> জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি ২০২০ সালে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা কৃষক লীগ উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে দেশ সেরা নির্বাচিত হয়েছে।মাননীয় প্রধানমন্ত্রী কৃষক রত্ন জননেত্রী শেখ হাসিনার হাত থেকে সাতকানিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম ডালু ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর হোসাইন পুরস্কার গ্রহণ করেন।এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।সাতকানিয়া উপজেলা কৃষক লীগের এই অর্জনে কেন্দ্রীয় ও চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সহ সাতকানিয়া উপজেলা কৃষক লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ ও ইউনিয়ন এবং ওয়ার্ড কৃষক লীগের সর্বস্তরের নেতৃবৃন্দদের প্রতি উৎসর্গ করেন এই পুরস্কার।এই বৃক্ষ রোপণ কর্মসূচি আগামীতেও চলমান থাকবে বলে জানান সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর হোসাইন।