মোহাম্মদ ওমর ফারুক চট্টগ্রাম>>> চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহণ করেছেন।আজ বুধবার (১২ জুন) দুপুরে চট্টগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) অডিটোরিয়ামে চন্দনাইশ উপজেলা পরিষদ এর নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ,ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ সোলায়মান ফারুকী, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার চৌধুরী শপথ নেন।শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: তোফায়েল ইসলাম।এসময় তিনি প্রশাসন ও উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের সমন্বয়ে এখন থেকে মানুষের সেবা ও উন্নয়নে কাজ করার আহ্বান জানান।শপথ অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।শপথ শেষে নবনির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার।পরে নেতাকর্মী ও সমর্থকরা নির্বাচিতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নির্বাচিত জনপ্রতিনিধিরা।