রাজীবপুর ( কুড়িগ্রাম) প্রতিনিধি>>> কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলা ফায়ার সার্ভিসের দক্ষিণ পাশে রৌমারী টু ঢাকা হাইওয়ে রোডে অবৈধ কাঁকড়া ও মোটর সাইকেলের সংঘর্ষে রৌমারীর সদরের আলী হোসেন(৬০) নামের একজন নিহত হয়েছেন।আজ শুক্রবার সকাল ৯.৩০ ঘটিকার সময় এ ঘটনা ঘটে।ঘটনাস্থলে স্থানীয় সূত্রে জানা যায়,আলী হোসেন মোটর সাইকেল নিয়ে রৌমারী থেকে পার্শ্ববর্তী জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডিগ্রিরচর এলাকায় মেয়ের বাসায় যাওয়ার উদ্দেশ্য রওনা হন।তিনি কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলা ফায়ার সার্ভিসের দক্ষিণ পাশে আসলে একটি অবৈধ কাঁকড়ার সাথে সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আলী হোসেন নিহত হন।এবিষয়ে রাজীবপুর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান পিপিএম বলেন,অবৈধ কাঁকড়া গাড়িটি জব্দ করা হয়েছে এবং সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে।