সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি>>> জৈন্তাপুর উপজেলা সদরে অবস্থিত বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল পরিদর্শন করেছেন বিয়াম ফাউন্ডেশনের পরিচালক (শিক্ষা) সরকারের যুগ্ম সচিব আহসানুর রহমান হাসিব।(৫ ইজুন) বুধবার দুপুর ২:০০টায় তিনি জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল পরিদর্শন করতে আসেন।এসময় তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উম্মে সালিক রুমাইয়া ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল।পরিদর্শন কালে বিদ্যালয়ের শিক্ষকদের সাথে তিনি শিক্ষার গুণগত মান উন্নয়ন বৃদ্ধি সহ বার্ষিক হিসাব সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা করেন এবং মুক্তিযোদ্ধা কর্ণার পরিদর্শন করেন।