আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম>>> চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ঘূর্ণিঝড় রেমালে প্রভাবে ৪২ কোটি ৭২ লাখ ৬১ হাজার ১৭৪ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।সম্প্রতি জেলার ত্রাণ ও পুনর্বাসন দপ্তর,ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসেব এই তথ্য উঠে এসেছে।সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সন্দ্বীপে।আর চট্টগ্রামের অন্যান্য সাতটি উপজেলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।গতকাল চট্টগ্রাম জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন অফিসার মো.ছাইফুল্লাহ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান,চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলার মধ্যে হাটহাজারী,রাউজান,রাঙ্গুনিয়া,বোয়ালখালী,ফটিকছড়ি,পটিয়া ও সাতকানিয়ায় রেমালের প্রভাবে কোনো ক্ষয়ক্ষতি খবর এখনো পর্যন্ত আমরা পাইনি।বাকি উপজেলার মধ্যে সন্দ্বীপে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির পরিমাণ দেখানো হয়েছে।এই উপজেলায় মোট ক্ষয়ক্ষতির পরিমাণ হচ্ছে ২৮ কোটি ৮৮ লাখ ২৫ হাজার ১৭৪ টাকার।এছাড়াও বাঁশখালী উপজেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ ১ কোটি ৪ লাখ ৮৫ হাজার টাকা,লোহাগাড়ায় উপজেলায় ৩৯ লাখ ৭৫ হাজার টাকার,সীতাকুণ্ড উপজেলায় ১ কোটি ১৪ লাখ ৫২ হাজার ৫০০ টাকার, মীরসরাই উপজেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ ২ কোটি ৩৯ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা,আনোয়ারা উপজেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ ১ কোটি ২৭ লাখ ৯০ হাজার টাকা,কর্ণফুলী উপজেলায় ক্ষয়ক্ষতের পরিমাণ ৫৮ লাখ টাকা এবং চন্দনাইশ উপজেলায় ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তথ্য পাওয়া গেছে।প্রসঙ্গত,বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রেমাল,যেটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে।এটি গত ২৬ মে সন্ধ্যা থেকে ২৭ মে সকাল নাগাদ স্থলভাগ অতিক্রম করে।