মুরাদুল ইসলাম মুরাদ ( কুড়িগ্রাম) প্রতিনিধি>>> নদীমাতৃক বাংলাদেশের সার্বিক উন্নয়নে নদী শাসন-প্রতিরক্ষা বাঁধ তৈরির মাধ্যমে ভাঙন রোধের কোন বিকল্প নেই।কারণ ভাঙন রোধ করতে না পারলে আমাদের কৃষি উৎপাদন ক্রমশ কমে যাবে। বললেন,পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি রোববার (২ জুন) দুপুরে রৌমারী রাজীবপুর উপজেলার নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।জাহিদ ফারুক বলেন,নদীমাতৃক বাংলাদেশে ছোট-বড় ৪শ ৫ টি নদী আছে।কৃষি প্রধান এ এদেশের সার্বিক উন্নয়নে আমাদের নদী গুলোকে শাসন করতে হবে।প্রতিরক্ষা বাঁধ তৈরী করে নদী গুলোর পাশে যে সব গ্রাম আছে শহর আছে সেগুলোকে রক্ষা করতে হবে।পাশাপাশি রৌমারী রাজীবপুর তথা এ এলাকার মানুষকে রক্ষা করতে হবে,এটা সরকারের দায়িত্ব।প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যেই সরেজমিন এ এলাকায় পরিদর্শনে এসেছেন বলেও তিনি জানান।তিনি বলেন, হেলিকপ্টারে এলাকাটি পরিদর্শন করে তিনি বুঝতে পেরেছেন এখানে বাঁধ নির্মাণ খুব দরকার।এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি পূরণে প্রয়োজনীয় সমীক্ষা কার্যক্রম শেষে শীঘ্রই এখানে প্রতিরক্ষা বাঁধ তৈরী করা হবে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব,সৌমেন্দ্র প্রসাদ পান্ডে,এম.পি, স্থায়ী কমিটির সদস্য, পানি সম্পদ মন্ত্রণালয়, ২৮ কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য এ্যাড.বিপ্লব হাসান পলাশ,রৌমারী উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু,নির্বাহী অফিসার নাহিদ হাসান খান অতিরিক্ত পুলিশ সুপার,রৌমারী থানার অফিসার ইনচার্জসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।পরিদর্শন ও মতবিনিময় সভা শেষে আবারও ঢাকার উদ্দেশ্য রওনা হন।