নিউজ ডেক্স>>> লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক ইউপি চেয়ারম্যান ও প্রার্থীর সমর্থককে জরিমানা করেছেন লোহাগড়া ভ্রাম্যমান আদালত করা।(৩১ মে) শুক্রবার আধুনগর ও দরবেশহাট এলাকায় পৃথক অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।ভ্রাম্যমান আদালত অভিযানে একাধিক মাইক ব্যবহার করে প্রচারণা চালানোর কারণে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর কর্মী সামশুল ইসলামকে ১ হাজার টাকা অর্থদণ্ড,অপরকর্মী জানে আলমকে ২ হাজার টাকা অর্থদণ্ড ,নির্বাচনী প্রচারণার যানবাহনে পোস্টার সাঁটানোর অপরাধে তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মী জমির উদ্দিনকে ২ হাজার টাকা ও একই অপরাধে ফুটবল প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মী আবু সাইদকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।লোহাগাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল জানান,নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অপরাধে আনারস প্রতীকের ২ কর্মী, তালা প্রতীকের ১ কর্মী ও ফুটবল প্রতীকের ১ কর্মীকে জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাচনে সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার বিনয়ের সাথে আহব্বান করেন। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।