চট্টগ্রাম দক্ষিণ সংবাদদাতা>>> বান্দরবান জেলার লাইমী পাড়া এলাকায় অভিযান চালিয়ে উগ্রবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক আকিম বমকে গ্রেফতার করেছে র্যাব।(১৭ মে ২০২৪) শুক্রবার জেলার লাইমী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।ভোরের ডাক পত্রিকাকে নিশ্চিত করেছেন র্যাব ১৫’র সহকারী পরিচালক আবু সালাম চৌধুর।তিনি আরো জানান,কুকি-চিনের নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক আকিম বমকে গ্রেফতার করা হয়।তিনি দেশে-বিদেশে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত বলে জানা গেছে।বিগত ৭ এপ্রিল বান্দরবানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক চেওসিম বমকে গ্রেফতার করে র্যাব।

