কেফায়েত উল্লাহ নিজস্ব প্রতিবেদক টেকনাফ>>> কক্সবাজার টেকনাফ উপজেলার সাবরাং,বাহারছড়া ঘাট সীমান্ত এলাকর কোস্ট গার্ড অভিযান পরিচালনা করে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবাসহ আবুল কালাম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে ।গ্রেফতারকৃত আবুল কালাম (৩৬) কক্সবাজার টেকনাফ উপজেলার কচুবুনিয়া এলাকার আব্দুস সালামের পুত্র৷শুক্রবার (১০ মে) বিকেল ৪টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন।বিজ্ঞপ্তিতে বলা হয়,গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের বাহারছড়া ঘাট এলাকায় মাদকের একটি বিশাল চালান পাচার হবে, এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৫ টা থেকে কোস্টগার্ডের একটি আভিযানিক টিম ছদ্মবেশে বাহারছড়া ঘাটের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে।এমতাবস্থায় ভোর সকালে সাবরাং ইউনিয়ন এলাকার বাহারছড়া ঘাটে সমুদ্র থেকে আসা একটি ফিশিং বোটে সন্দেহজনক ১ জন ব্যক্তিকে দেখা মিলে।কিছুক্ষণ পর আর অবস্থা বুঝে,কোস্টগার্ড সদস্যগণ তাকে থামার সংকেত দিলে বোটটি পুনরায় সমুদ্রের দিকে চলে যাচ্ছিল এমতাবস্থায় বোট থেকে নেমে যাওয়া ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করলে,এ সময় কোস্টগার্ডের সদস্যরা থাকে ধাওয়া করে উক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়।আটাকের পর এই ব্যক্তিকে তল্লাশি করে তার হেফাজততা থাকা একটি কাঁটা জেরিকেনে একলাখ পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,জব্দকৃত ইয়াবা ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

