মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি>>> চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ঐতিহ্যবাহী সাতঘাটিয়া পুকুর পাড়স্থ সেলিম ভবনে চন্দনাইশ মেটারনিটি শিশু জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (১০ মে) বিকাল ৩ ঘটিকার সময় হসপিটালের উদ্বোধন অনুষ্ঠানে ডাক্তার কাজল কান্তি বৈদ্যের সভাপতিত্বে ও রনি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন,বরমা ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম (টিটু) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আ’লীগ সহ-সভাপতি বাবু বলরাম চক্রবর্তী,বিশেষ অতিথি ছিলেন,ডাক্তার পি কে মজুমদার,ডাক্তার অভিরণ দত্ত অভি।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বোরহান উদ্দিন,সাংবাদিক আবিদুর রহমান বাবুল, মোহাম্মদ কমরুদ্দীন,মাষ্টার নুরুল আলম,খালেদ রায়হান, কামরুল ইসলাম মোস্তফা,নুরুল আলম,জাহাঙ্গীর আলম চৌধুরী,শাহদাত,এরশাদ,মোহাম্মদ ওমর ফারুক,ডাক্তার মারুফা জান্নাত,ডাক্তার,মোজাহিদুল ইসলাম,ডাক্তার,কামরুল ইসলাম ডাক্তার ইব্রাহিম চৌধুরী,মিজান,শিমুল প্রমুখ।

