চট্টগ্রাম দক্ষিণ সংবাদদাতা >>>
চট্টগ্রাম সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকে ড্রাইভার স্টক করলে প্রাইভেটকারকে চাপা দিয়ে থামলো ট্রাকটি। তবে প্রাইভেটকারটি কোন যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।এদিকে ট্রাকচালক স্ট্রোক করে মৃত অবস্থা প্রায়। এরপরেও চলছিল ট্রাক টি। এক পর্যায়ে সামনে থাকা প্রাইভেটকার টি ক্ষতিগ্রস্ত হলেও কোন যাত্রী না থাকায়,কেউ নিহত বা আহতের ঘটনা ঘটেন৷শনিবার (৪ মে)ঠিক দুপুর দুপুর ১ টা ১৫ ঘটিকার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ভাটিয়ারী চেয়ারম্যানঘাটা এলাকায় এ ঘটনাটি ঘটে।তবে চালকের পরিচয় সনাক্ত করা যায়নি।চট্টগ্রাম বার আউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ খোকন চন্দ্র ঘোষ ফোন করলে তিনি জানান, চট্টগ্রামমুখি মালবোঝাই একটি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়ানো অবস্থায় থাকা অন্য একটি প্রাইভেটকারকে ধাক্কা দিয়ে দিয়ে থেমে যায়।আশেপাশের প্রত্যক্ষদর্শী দেখতে পান, ট্রাকের কোন ক্ষতি না হলেও ট্রাক চালক মৃত্যুবরণ অবস্থায় চালকের সিটেই বসা আছে। চালকের শরীরে কোন আঘাতের চিহৃও লক্ষ্য করা যায়নি। চালকের অবস্থা পরিলক্ষিত করে দেখে যায় চালক কোনো এক সময় স্ট্রোক করে।
অপরদিকে প্রাইভেট কারটিতে কোন যাত্রী ছিলেন না। তবে ট্রাক টির চাপায় কারটি দুমড়ে মুছড়ে গেছে। নিহত ট্রাক চালককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া প্রাইভেট কার ও ট্রাকটি বার আউলিয়া থানার হেফাজতে রাখা হয়েছে৷