মোঃ কামাল হোসেন
—————
জোয়ার ভাটা,ষড় হ্রতুর দেশ
আমার বাংলাদেশে,
জানি তুমি আসবেই
ঝড় বৃষ্টি তুফান নিয়ে,
কাল বৈশাখী বেশে।
প্রহর গুনতে গুনতে
হঠাৎ তুমি এলে,
তোমার ইচ্ছে মতো
ধ্বংস লীলা খেলে,
অবশেষে চলেও গেলে।
মাথার ছাতাটাও কেড়ে নিলে
কত ঘর দুয়ার ভেঙে,
বন্যা আর স্রোতের সাথে
গাঁ ভাসিয়ে, মিশে গেলে,
সাগরের উত্তাল তরঙ্গে।
তবু কিছুই বলিনি তোকে
বলবোনা কভু কালনাগিনী,
ধ্বংস লীলায় ক্ষতবিক্ষত আমার বাংলা
নব রুপে সেজে, উঠে দাড়ায় বারবার,
মুছে ফেলে যতো সব পুরানো গ্লাণি।