কামরুজ্জামান
বৃষ্টি বহুল আলোচিত বৃষ্টি
তুমি আসলে পাব মনে তৃষ্টি।
খাঁ খাঁ করছে বুক তুই বিহনে
হৃদয় পুরছে মোর তার দাহনে৷
পাই না মনে বল থাকি শুধু চঞ্চল
সদা ভয়ে ঢলে পড়ে মোর শক্তি
তুমি আসলে মনে পাব তৃষ্টি।
তোর স্মরণে হয় মন মোর চপল।
ও বৃষ্টি বহুল আলোচিত বৃষ্টি
বর্ষিত হবে তুমি এই বাংলায়
ধুয়ে যাবে মুছে যাবে সব গ্লানি
গজিয়ে উঠবে নতুন পল্লব
দুর হবে অাধার আসবে আলোর ঝলকানি
বর্ষিত হবে সুখ এই বাংলায়
পাবে মনে বল কেটে যাবে ভঙ্গুর।