চট্টগ্রাম দক্ষিণ সংবাদদাতা>>> প্রতিনিয়ত সারাদেশে দুর্ঘটনায় চলে যাচ্ছে হাজারো তাজা প্রাণ এই নিশংস মৃত্যু কখনো পরিবার মেনে নিতে পারে না তারই ধারাবাহিকতায় নিহত পরিবারকে সান্তনা দিতে বিরল এক উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন৷চট্টগ্রাম নগরীর প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক।(২৩ এপ্রিল ২০২৪) মঙ্গলবার দুপুরের সময় চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চুয়েট’র কর্তৃপক্ষ,চুয়েটের ছাত্র প্রতিনিধি এবং বাস মালিক সমিতি,পুলিশ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে চট্টগ্রাম জেলা প্রশাসকের বৈঠক হয়েছে।উক্ত বৈঠকে জেলা প্রশাসক এই ঘোষণা দিয়েছেন।চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান গণমাধ্যমকে দেওয়া এক সংবাদ বিবৃতিতে জানান৷সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবের মহোদয়ের সাথে কথা বলেছি তিনি দ্রুত এ সড়ক সম্প্রাসারণ করবেন বলে আমাদের আশাবাদ ব্যক্ত করেছেন ৷জেলা প্রশাসক আরও বলেন,তাছাড়াও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় নিহত দুই শিক্ষার্থীকে ১০ লাখ টাকা অর্থ প্রদান করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।আহত শিক্ষার্থী ৩ লাখ টাকা পাবে।আমরা কালকের মধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণায়ে কাগজপত্রসহ ও সব তথ্যাদি পাঠিয়ে দিব।হয়তো দুই একদিনের মধ্যে ও সোনা কি তো অর্থ আমরা তাদের পরিবারের মাঝে তুলে দিতে পারব আশা করছি।

