সিনিয়র প্রতিবেদক>>> গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালিত স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্ক এর গর্বিত অংশীদার হিসাবে নাম লেখালেন সাংবাদিক সংগঠন স্মার্ট জার্নালিস্টস এসোসিয়েট।২০ এপ্রিল স্মার্ট জার্নালিস্ট এসোসিয়েট কে গর্বিত অংশীদার হিসাবে স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্ক এর ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়। জানা যায় বাংলাদেশ সরকারের মিশন ও ভিশন বাস্তবায়নের অন্যতম প্লাটফর্ম স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্ক সরকারের উচ্চপদস্থ নীতিনির্ধারকদের দ্বারা পরিচালিত।বাংলাদেশ সরকার পরিচালিত সংগঠনটির ওয়েবসাইট ঘুরে দেখা যায় এম,এ,মান্নান,এম পি -মাননীয় মন্ত্রী পরিকল্পনা মন্ত্রণালয়, সালমান এফ রহমান -মাননীয় প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা,জুনায়েদ আহমেদ পলক- মাননীয় প্রতিমন্ত্রী আই,সি,টি বিভাগ,মো: মাহবুব হোসাইন -কেবিনেট সেক্রেটারি,মোহাম্মদ তোফাজ্জল হোসাইন মিয়া -প্রধান সেক্রেটারি, কাজি এম,আমিনুল ইসলাম -চেয়ারম্যান আইডিয়া ফাউন্ডেশন, আনির চৌধুরী -পলিসি এডভাইজার (এ টু আই)a2i সহ বিশিষ্টজনেরা এ সংগঠন টি পরিচালনার দায়িত্বে দায়িত্ব নিয়ে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশ ও দেশের মানুষকে আধুনিক ও তথ্যপ্রযুক্তি সম্পন্ন নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ রুপান্তরের একমাত্র মাধ্যম হিসাবে স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্ক কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন স্মার্ট জার্নালিস্টস এসোসিয়েট দীর্ঘদিন ধরে সাংবাদিক সমাজকে আধুনিক তথ্যপ্রযুক্তি সম্পন্ন প্লাটফর্মে এনে যুগ উপযোগী করে তোলার প্রতিশ্রুতি বদ্ধ।এ বিষয়ে জানতে চাইলে সংগঠনের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ ফজলুল কবীর বলেন, স্মার্ট জার্নালিস্টস এসোসিয়েট মুলত তৃণমূল থেকে শুরু করে সকল পর্যায়ের সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ যা স্মার্ট বাংলাদেশের উপযোগী করে আধুনিক সাংবাদিক সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে।স্মার্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েট এবং স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্কের মধ্যে অংশীদারিত্ব বাংলাদেশে টেকসই উন্নয়ন, উদ্ভাবন এবং অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে প্রস্তুত।প্রযুক্তি এবং সাংবাদিকতায় তাদের দক্ষতাকে কাজে লাগানোর মাধ্যমে, দুটি সংস্থার লক্ষ্য এমন উদ্যোগগুলিকে উন্নীত করা যা বাংলাদেশকে একটি স্মার্ট দেশ এবং টেকসই প্রবৃদ্ধির মডেল হওয়ার দিকে পরিচালিত করবে।এই সহযোগিতার মাধ্যমে, স্মার্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েট জ্ঞান,নেটওয়ার্কিং এর এমন এক পর্যায় তৈরী করেছে যা একটি স্মার্ট বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নের সম্মিলিত প্রচেষ্টাকে বাড়িয়েছে।তিনি আরো বলেন এই অংশীদারিত্ব প্রযুক্তিগত উন্নয়ন ,উদ্ভাবন, এবং ইতিবাচক পরিবর্তন চালনা করতে এবং আগামী প্রজন্মের জন্য একটি স্মার্ট, আরও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সহযোগিতার জন্য উভয় সংস্থার অঙ্গীকারের উপর জোর দেয়।তিনি জানান গণমাধ্যম কর্মীদের স্মার্ট প্লাটফর্মে আনার জন্য সংগঠনটি নিরলস পরিশ্রম করে যাচ্ছে।এর ই ধারাবাহিকতায় সাংবাদিকদের স্মার্ট প্রেস কার্ড প্রচলন করে সংগঠন টি।তাছাড়া সাংবাদিকদের ডাটাবেইজ তৈরি ও সাংবাদিক সংগঠন গুলোকে বিনামূল্যে ওয়েবসাইট তৈরি করে প্রত্যেক গণমাধ্যম কর্মীদের ডিজিটালাইজেশন করার ঘোষণা দিয়েছে স্মার্ট জার্নালিস্টস এসোসিয়েট।স্মার্ট জার্নালিস্টস এসোসিয়েট এর নির্বাহী পরিচালক সাংবাদিক মাসুদ লস্কর বলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশ এখন ডিজিটাল থেকে স্মার্ট এর দিকে এগুচ্ছে। বাংলাদেশ সরকারের একটি অন্যতম সাফল্যময় প্রতিষ্ঠান স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্ক এ মূল্যবান অংশীদার হিসাবে স্মার্ট জার্নালিস্টস এসোসিয়েট কে স্বীকৃতি দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানান তিনি।

