কলমে:-নাজিম উদ্দিন।
তাং:-১৯/০৪/২০২৪খ্রিষ্টাব্দ।
*************************
সুখের কাছে হেরে গেছি
কষ্ট এখন বন্ধু,
কষ্ট বুকে জমে আছে
যেন এক সিন্ধু।
আপনজন ছেড়ে গেছে
স্বার্থের কারণে,
তারাই কান্না করবে জানি
আমার মরনে।
বৃদ্ধ হওয়া যেন আমার
আজন্ম পাপ,
মৃত্যু হলে সবাই যেন
করে দেয় মাফ।
ভুল ত্রুটি সবাই করে
আমিও করেছি,
সেজন্য সবার কাছে
ক্ষমা চাইছি।
——————————-