“” মুকুল রাজ “”
বয়স তো হয়েই গেলো কুড়ি থেকে পঁচিশ !
এখনো কি আগের মতোই আছিস?
এখনো কি মায়াবী নয়নে দৃষ্টি রাখিস?
নাকি দুর হতে দূরত্বকে বাড়িয়ে একাই থাকিস।
আজও কি ঐ পড়ন্ত বিকেলে একলা হাটিস?
আজও কি ঐ কাজল আঁখি মেলে চেয়ে থাকিস!
আজও উড়ে কি ঐ পরশ হিমেলে রেশমি কমল চুল,
আজও খোঁপায় পড়িস কি কৃষ্ণচূড়া আর কদমফুল?
এখনো জেগে থাকিস কি অনেক রাত?
নাকি এখনো মিলাস জীবনের ধারাপাত।
আজও কি সেই হারিয়ে যাওয়া অনুভূতিগুলো বুঝিস?
নাকি নিজেরেই আজও খুঁজিস!
হয়তো কোনো একদিন ছল করে বলবি,
কেমন আছে তোর প্রিয়তমা!
হয়তো সেদিনো হবেনা বলা,
হাজারো কথা হৃদয়ে থাকবে জমা!
ডায়েরী আর নীল খামে,
জানিস!এখনো চিঠি লিখি কার নামে!
আমি কি ভুলতে পারি ঐ প্রিয় গানের সুর,
এখনো মনে পড়ে কি তোর সেই হারানো দুপুর!
শেষ বিকেলের শেষ বারান্দায় দাড়িয়ে ছিলি তুই!
ইচ্ছে করে তোকে যেন আজও ছুঁই।