আবুহায়াত আহমেদ তাহিরপুর প্রতিনিধি>>> দেশ এবং প্রবাস যে যেখানেই আছে সবাইকে ১৪৩১ বঙ্গাব্দ বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন-আসন্ন তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মিটু রঞ্জন পাল।তিনি বলেন,১৪৩০ শেষ হয়ে ১৪৩১ বঙ্গাব্দ নতুন বছরের শুভক্ষণে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানাচ্ছি জাতীয় চার নেতার প্রতি।স্মরণ করছি মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহিদ এবং ২ লাখ নির্যাতিত মা-বোনকে।শ্রদ্ধা জানাচ্ছি সকল বীর মুক্তিযোদ্ধাকে।পরিশেষে সবাইকে উদ্দেশ্যে করে বলেন : নতুন স্বপ্ন,সম্ভাবনা এবং আশার উদ্দীপনা নিয়ে আসুক বাংলা নতুন বছরের আগমনী দিন।সবাইকে জানাই আনন্দ উৎসবে ভরা বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা।শুভেচ্ছান্তেঃ সদস্য লন্ডন চেম্বার অব কমার্স সাধারণ সম্পাদক ব্রিটিশ বাংলাদেশী কর্গো এজেন্ট (ABBCA) যুক্তরাষ্ট আওয়ামী লীগ নেতা মিটু রঞ্জন পাল।

