আবদুর রাজ্জাক ।।কক্সবাজারের রামুতে বেলাল নামের এক গ্রাম পুলিশ (চৌকিদার)কে সাবেক চেয়ারম্যান আবদুল মাবুদ ও তার সাঙ্গবাঙ্গরা অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রকাশ্যে বাজারে ঘন্টার পর ঘন্টা খুঠির সাথে বেঁধে রেখে চরম নাজেহাল করছে বলে জানা গেছে।ঘটনাটি ঘটেছে বুধবার (১০ এপ্রিল) সকালে কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ধেচুয়া পালং বাজারে। এই ঘটনায় এলাকাবাসী ও সচেতন মহলের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনার বিবরণ ও ভুক্তভোগী চৌকিদার বেলাল জানান, বুধবার (১০ এপ্রিল) সকালে রামু উপজেলার ধেচুয়া পালং ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো: সেলিমের নির্দেশে রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ধেচুয়া পালং বাজারে সরকারি খাস কালেকশনের টাকা উত্তোলন করতে গেলে ওই এলাকার সাবেক চেয়ারম্যান আবদুল মাবুদ ও তার সাঙ্গ পাঙ্গরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রকাশ্যে বাজারে ঘন্টার পর ঘন্টা খুঠির সাথে বেঁধে রেখে চরম নাজেহাল করে।এদিকে একজন অসহায় চৌকিদারকে প্রভাবশালী সাবেক চেয়ারম্যান এভাবে প্রকাশ্যে খুঠির সাথে বেঁধে রেখে চরম মানবাধিকার লঙ্ঘন করায় এলাকাবাসী ও সচেতন মহলের মাঝে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।এই বিষয়ে রামু উপজেলার ধেচুয়া পালং ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো: সেলিমের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আগামী ১৪৩১ সনের সরকারি খাস কালেকশনের টাকা উত্তোলনের জন্য চৌকিদার বেলালকে ধেচুয়া পালং বাজার পরিদর্শনের জন্য পাঠালে চেয়ারম্যান আব্দুল মাবুদ ও তার দলীয় লোকজন তাকে দোকানের খুটির সাথে বেঁধে রেখে চরম নির্যাতন করেছে। সরকারি ছুটি থাকায় তিনি এই ঘটনার বিষয়টি মৌখিকভাবে রামু উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কে অবগত করা হয়েছে বলে জানান ।এ ব্যাপারে অভিযুক্ত সাবেক চেয়ারম্যান আবদুল মাবুদের সাথে যোগাযোগ করা হলে তিনি এই ঘটনা সত্য নয় দাবী করে বলেন আমি এই বিষয়ে কিছু জানিনা।।