আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার দেওদীঘি খাসমহাল উচ্চ বিদ্যালয়ের অন্তবর্তিকালীন ৪ সদস্য বিশিষ্ঠ্য এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রাম।৯ এপ্রিল’২৪ ইং মঙ্গলবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ডঃ বিপ্লব গাঙ্গুলি স্বাক্ষরিত এক স্মারকমুলে এওচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আবু ছালেহ কে সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পদাধিকার বলে সচিব করে আগামী ৬ মাসের জন্য ৪ সদস্য বিশিষ্ঠ্য এ এডহক কমিটিকে অনুমোদন দিয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, জেলা শিক্ষা অফিসার কতৃক মনোনিত শিক্ষক প্রতিনিধি উদয় শংকর রায় বিশ্বাষ, উপজেলা নির্বাহি কর্মকর্তা মনোনিত অভিভাবক প্রতিনিধি মকছুদুর রহমান সিকদার।বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম-এর প্রবিধানমালা ২০০৯-এ বর্নিত ৩৯ এর আলোকে প্রজ্ঞাপন ইস্যুর তারিখ থেকে পরবর্তি ০৬(ছয়) মাসের জন্য বোর্ড এ এডহক কমিটি অনুমোদন দিয়েছে। প্রজ্ঞাপনে অনুমোদিত এডহক কমিটি বোর্ডের প্রবিধানমালা ২০০৯-এ বর্নিত প্রবিধান ৭ অনুসারে নিদ্দৃষ্ঠ মেয়াদের মধ্যে পুর্নাঙ্গ নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করবে। প্রবিধান ৩৯ এর ুউপপ্রবিধান (২) অনুসারে এই এডহক কমিটি আগামী ০৬ মাস শিক্ষক কর্মচারী নিয়োগ প্রদান ছাড়া ম্যানিজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ এবং সকল দায়িত্ব পালন করবে। অনুমোদিত এডহক কমিটির সকল সদস্যের কাঁছে এই প্রজ্ঞাপনের অনুলিপি পাটানো হয়েছে।