মো দেলোয়ার হোসেন সিদ্দিকী মহানগর রংপুর ।
তারিখ 5 এপ্রিল 2021খ্রি
“”””””””””””””””””””””””””””””””””””””””””
কতো কিছু ভাবনায়
মানুষের মধ্যে নেই ভয়ভীতি
করছে কথায় কথায় আওয়াজর ঝড়না
করোনার ভয়াল ছোবলে
আমরা কেউ নিরাপদ না
নেই তেমন আগ্রহী সচেতনতা
মনের মধ্যে আছে শুধু ভাবনা
হাসি খুশিতে লকডাউন প্রচারণা
বর্তমানে নির্যাতনের সংখ্যা কিন্তু কম না
নির্যাতনের শিকার যারা
বিচারহীনতায় ভুগছে তারা
লকডাউনে তাদের শুধু যন্ত্রণা
কর্মহীন মানুষ যারা
ক্ষুধার জ্বালায় কাঁদছে তারা
কালো টাকার মালিক যারা
লকডাউনে হাসি খুশি তারা
কেউবা আছেন শুয়ে এসি ঘরে
এসি গাড়িতে ঘুরেফিরে ফুর্তি করে
গরীবের ঘরের চুলায় আগুন নাহি জ্বলে
তাদের কর্মস্থলে যাওয়া নিষেধ আছে
কেউই চলছে রাজার বেশে
সবকিছুই তাদের জন্য খোলা থাকে
লকডাউনে লেখালেখি
করিয়াছে প্রজ্ঞাপন জারি
কেউ অফিস করছে
কেউ বা দিচ্ছে অফিস ফাঁকি
গন পরিবহন বন্ধ থাকবে
তাদের পরিবারের লোকজন খাবে কি
স্বাস্ব্যবিধি মেনে চলতে হবে
লকডাউনে খাবার নাই যে ঘরে
জীবন যাপন তারা করবে কেমনে
এই হলো লকডাউনে ভাবনা
সকলের জন্য রইল শুভ কামনা ।