চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নে গরীব অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এতে জনপ্রতি ১০ কেজি করে ১০৫০ জনকে চাল দেওয়া হচ্ছে।বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনের মাঠে এ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু ছালেহ।এসময় সকল ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।০৬ নং এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু ছলেহ বলেন,এবার ১০৫০ জনকে ভিজিএফ চাল দেওয়া হচ্ছে। একজন সুবিধাভোগী যেন ১০ কেজি চালই পায় সেটা আমি সব সময় নিশ্চিত করি।তালিকার বাইরে থাকা গরীব কয়েকজন এসেছেন তাদের কিছু নগদ টাকা দিয়ে দিচ্ছি।যেন তারা ঈদটা একটু স্বস্তিতে করতে পারেন।গতকালকে উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস সঠিকভাবে চাউল বিতরণের খবর শুনে সন্তোষ প্রকাশ করেন।