মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ চট্টগ্রাম>>> চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৫ নং বরমা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডে বারবার নির্বাচিত ৬ নং ওয়াড ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নওশামিয়া প্রতি বছরের ন্যায় এ বছরও নিজ অর্থায়নে শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।মঙ্গলবার (২ এপ্রিল) সকালে উপজেলার বরমা ইউনিয়নের বিভিন্ন এলাকার হতদরিদ্রের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন ৫ নং বরমা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নওশামিয়া (মেম্বার), জাহাঙ্গীর আলম, আজিজ,কায়ছার প্রমুখ।ঈদ উপহার বিতরণ কালে প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নওশামিয়া বলেন ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি আমি মনে করি সমাজের ধনী ব্যক্তিদের উচিত বিভিন্ন সমাজে এবং আনাছে-কানাচে হতদরিদ্র ও অসহায় মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।সবাই যদি অসহায় ও হতদরিদ্রদের সহযোগিতা করে তাহলে আমরা সবাই ঈদের আনন্দটা একসাথে হাসিখুশিয়ে ভাগাভাগি করে উপভোগ করতে পারব।আমি এই অসহায় হতদরিদ্রের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য এই মহতি উদ্যোগটি প্রতি বছর আমার সামর্থ্য অনুযায়ী গ্রহণ করে থাকি তাঁরা খুশি হলে আল্লাহ তায়ালা ও খুশি হবেন।

