আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম >>>গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম সম্পর্কে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ সচেতনতা বৃদ্ধি ও প্রত্যেক গ্রাম ভিত্তিক সকল শ্রেণীপেশার মানুষকে প্রকল্পের যোগ্যতা অনুযায়ী সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার লক্ষ্যে অবহিতকরণ সভা ও স্পট রেজিস্ট্রেশন কর্যক্রম চট্টগ্রাম সাতকানিয়া উপজেলা পরিষদ হল রুম উক্ত অনুষ্ঠান উদযাপন হয়েছে।(১ এপ্রিল ২০২৪ ) সোমবার সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস।উপজেলা সহকারী প্রোগ্রামার আনোয়ার হোসাইনের সঞ্চালনায় এতে অংশগ্রহণ করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী, সাতকানিয়া পৌরসভার মেয়র মুহাম্মদ জুবায়ের ও বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, ইউপি সচিববৃন্দ,স্থানীয় প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস সর্বসাধারণের সঞ্চয় এর পক্ষে তাগিদ দিয়ে বলেন,প্রতিটি মানুষের জীবনের বয়স অতিবাহিত হচ্ছে এ সঞ্চয় স্কিম ব বৃদ্ধ বয়সে সকলের অন্ধের যষ্টি হিসেবে কাজ করবে প্রতিটি মানুষ নির্দিষ্ট বয়সের পর কর্মক্ষেত্রে অক্ষম হয়ে যান। তাই আপনাদের সকলের এই প্রকল্পের আওতায় এসে সঞ্চয় করা অতীব জরুরি আমি মনে করি ৷আপনারা জানেন বিভিন্ন পত্রপত্রিকায় মিডিয়াই দেখা যায়,বয়স্ক হয়ে যাওয়ার পর নিজের ছেলে নিজের বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে যাহা একজন বয়স্ক মানুষের জন্য খুবই বেদনাদায়ক৷আপনারা জানেন বৃদ্ধ বয়সে আমাদের আয়ের কোন উৎস থাকেনা। কিছু মানুষ ব্যতীত,অধিকাংশ মানুষের কোন প্রকার সঞ্চয় থাকেনা। এক্ষেত্রে সার্বজনীন পেনশন স্কীম দেশের প্রতিটি নাগরিকের জন্য বৃদ্ধ বয়সের আর্থিক সাপোর্টের পাহারাদার হিসেবে কাজ করবে।
অন্যান্য বক্তারা বলেন,উন্নত বিশ্বের যোগ্যতম নাগরিক প্রতিষ্ঠা করতে প্রতিটি মানুষের সার্বজনীন পেনশন স্কীমের আনতে হবে।বিশ্বে এই সিস্টেমটা চালু আছে তারা অবসরে সরকারের কাছ থেকে পেনশনের টাকা উপভোগের মাধ্যমে বাকি জীবন পার করে থাকেন।সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আমরা প্রত্যেকেই পেনশন স্কীমের আওতায় আসলে ধীরে ধীরে একটি সুন্দর ভবিষ্যৎ গঠনে আমাদের ভবিষ্যৎ নিশ্চিতকরণে অধিক ভূমিকা রাখবে,পাশাপাশি প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ রূপকল্পে অংশবিশেষ হিসেবে কাজ করবে ৷এতে আমাদের পেরেশানি মুক্ত জীবন করতে শেষ বয়সে বিশেষ ভূমিকা রাখবে।সর্বোপরি সকলকে এই স্কিমের আওতায় আশার আহ্বান করছি