আনোয়ার হোসেন চট্টগ্রাম দক্ষিণ সংবাদদাতা>>> চট্টগ্রাম আনোয়ারায় উপজেলায় অস্ত্রের সরাসরি অস্ত্র নিয়ে তার মুখে ধরে ভয় দেখি খামারির গরু নিয়ে গেছে বলে আবারো অভিযোগ উঠেছে(৩১ মার্চ ২০২৪) রবিবার মধ্যরাতে পিএবি সড়কের বরুমচড়া রাস্তার মাথা এলাকার পর দক্ষিণ জেলা বিএনপি নেতা ও বরুমচড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির চৌধুরী আনচারের মালিকানাধীন গরুর খামার থেকে কর্মচারীকে বেঁধে রেখে অস্ত্রের মুখে ৬ লাখ টাকা দামের ৩টি গরু চলে গেছে দুর্বৃত্তরা।এই ঘটনার তৎক্ষণিক খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ভিজিট করেন।চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা ও বরুমচড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির চৌধুরী আনচার গণমাধ্যমকে জানান,গতরাত রবিবার আমার খামারের কর্মচারী স্বপন (৫৫) ও আমাদের পাশের সেচ পাম্প কাজ করে থেকে আরেক দিন মজুরকে ধরে এনে আমার খামারে বেঁধে অস্ত্রের মুভ করে ৩ টি বড় গরু লুট করে নিয়ে যায় চোরের দল।আমার ৩টির গরুর বর্তমান বাজার মূল্য ৬ লাখ টাকার মত হবে।খামারি আরো বলেন,ঘটনার সময় আমার খামারে ৫ দুষ্কৃতকারী প্রবেশ করে।অপর তিনজন বাইরে পাহারা ছিল।পিকআপে গরুগুলো তুলে নিয়ে মুহূর্তে পালিয়ে যায় সঙ্ঘবদ্ধ দুষ্কৃতকারীরা চোরের দল।ঘটনাস্থল পরিদর্শনের জন্য পুলিশকে আমি এ বিষয়ে জানালে পুলিশ ঘটনাস্থলে আসে।এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করার আহ্বান করেন।এই বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সোহেল আহমেদ’র কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন,খামার থেকে গরু চুরির বিষয়টি পুলিশ তদন্ত করতেছে ,তদন্তের পরে অভিযোগ সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

