কলমে:- নাজিম উদ্দিন।
তাং:-৩০/০৩/২০২৪ খ্রিষ্টাব্দ।
*******************************
আমি অনেক অনেক ভালোবাসি বট বৃক্ষ কে কারণ বট বৃক্ষ আমাকে ছায়া দেয়। বট বৃক্ষের নিচে বসলে প্রখর রৌদ্র থেকে আমাকে রক্ষা করে, প্রবল ঝড় বৃষ্টি ও বজ্রপাত থেকে আমাকে রক্ষা করে।
যখন কোন কঠিন সমস্যায় পতিত হই তখন ওই বর্ষিয়ান বট বৃক্ষের নিচে গিয়ে বসলে সমস্যাগুলো নিরসন হয়ে যায়। কত পাখিরা তাদের সুখের নির বাঁধে সেই বট বৃক্ষকে নিরাপদ ভেবে।
অনেক পশুরা সেই বৃক্ষের পাতা খেয়ে তাদের জীবন ধারণ করে আমারও সেরকম একটা বট বৃক্ষ ছিল কিন্তু এখন নেই হারিয়ে গেছে প্রকৃতির নিয়মে।যার না থাকাটা এখনও আমাকে খুব কাঁদায় চারিধারে শূন্যতা অনুভব করি।
সে আর কেউ নয় সে হলো আমার জন্মদাতা পিতা বাবা তুমি যেখানেই থাকো ভালো থেকো।
———————————————-