মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী মহানগর,রংপুর
তারিখঃ ২৫ মার্চ ২০২৪ খ্রিঃ
কবির কবিতা হলো মুক্ত স্বাধীন
সমাজ বুকে ছড়িয়ে দিবে দর্পণ
অন্তর চোখে দেখে লিখেন কবি
সত্য করে শক্তি সাহস ইচ্ছে অর্পণ।
অশুভকে চরণতলে পিষে কবি নিত্য
চোখে কবির অশ্রু ঝরে সুখে হাসে চিত্ত
কবি হলো সর্বত্যাগী মানবতার জন্য
স্রষ্টার পথে চলে কবি জীবন করে ধন্য।
কবি হয় অন্ধকারে দিব্য আলোর জ্যোতি
ধরার বুকে ছড়ায় কবি সত্য পথে সম্প্রীতি।
কবির হৃদয় পবিত্রতার স্বচ্ছ প্রতিচ্ছবি
অন্ধকারে কবি হলো জ্ঞানের উজ্জ্বল রবি।
কবি হলো প্রকৃতির প্রেমিক নেই জুড়ি
কবিতার তরে অবিরত ভাবেন সময়েই
বিরহে ব্যথায় মন আনন্দের ছন্দ মালা
আমি কবিতায় সুরে ছন্দে লিখবো চিঠি।