আব্দুল আল মারুফ>>> চট্টগ্রাম র্যাব -৭ প্রতিষ্ঠা লগ্ন থেকে অনিয়মের বিরুদ্ধে যথেষ্ট ভূমিকা রেখেছেন তারাই ধারাবাহিকতায়’চুরি,ডাকাতি,হত্যা চেষ্টা এবং সরকারী সম্পতির ক্ষতিসাধনসহ ০৮ মামলার পলাতক আসামি আন্তঃ জেলা ডাকাত দলের সর্দার গিয়াস উদ্দিন’কে মহানগরীর পাহাড়তলী থেকে গ্রেফতার করেছে র্যাব-৭,(মঙ্গলবার ২৬ শে মার্চ ২০২৪) বিকাল ৪ ঘটিকার সময় চট্টগ্রাম নগরের পাহাড়তলী সড়াইপাড়া এলাকায় চট্টগ্রাম র্যাব-এই অভিযান পরিচালনা করেন৷গ্রেফতারকৃত -আসামি গিয়াস উদ্দিন (৩৫) ফেনী জেলা দাগনভূঞা উপজেলার জয়লস্কর,এলাকার -মৃত আব্দুল মালেক ওরফে কালা মিয়ার ছেলে৷চট্টগ্রাম র্যাব-৭,সিনিয়র সহকারী পরিচালক( মিডিয়া)মোহাম্মদ নুরুল আবছার আজ সকাল ৯ ঘটিকার সময় সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,গোপন সংবাদের ভিত্তিতে, ফেনী জেলার ফেনী মডেল থানার বিভিন্ন অপরাধের ৮ মামলার মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গিয়াস উদ্দিন চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন মধ্যম সড়াইপাড়া এলাকায় অবস্থান করছে।উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭,এর একটি আভিযানিক দল গত ২৬ মার্চ ২০২৪ইং তারিখ আনুমানিক বিকাল ৪ ঘটিকায় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি গিয়াস উদ্দিন (৩৫)কে আটক করতে সক্ষম হয়।পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে সূত্রে বর্ণিত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং আন্তঃ জেলা ডাকাত দলের সর্দার।জিজ্ঞাসাবাদে আরো জানা যায়,সে আইন শৃংখলা বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করে আসছিল।উল্লেখ্য যে,সিডিএমএস পর্যালোচনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ফেনী জেলার ফেনী সদর,সোনাগাজী এবং দাগনভূঞা থানায় চুরি,ডাকাতি,বিস্ফোরক, হত্যা চেষ্টা এবং সরকারী সম্পত্তির ক্ষতিসাধনসহ সর্বমোট ০৮ টি মামলার তথ্য পাওয়া যায়।গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে ফেনী জেলার দাগনভূঞা থানায় হস্তান্তর করা হয়েছে।

