মিজানুর রহমান কুড়িগ্রাম>>> কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জে ব্রিজের মোকায় অটো উল্টে ৬ বছরের শিশুকন্যা মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২৬ মার্চ বিকেল ৪ টায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জে মৌসুমি আক্তার (৬) নামে এক কন্যাশিশু অটোর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা গেছেন।জানা গেছে মা এবং মেয়ে রংপুর থেকে আসার পথে মন্নেয়ারপাড়ের ব্রীজ সংলগ্ন মরণফাঁদে পরিণত হওয়া বেহাল দশা রাস্তা হতে ব্রিজে উঠতে অটোটি উল্টে যায় এতে বাচ্চাটি অটোর নিচে পড়ে পরবর্তীতে অটোর নিচ থেকে উদ্ধার করলে বাচ্চাটি সেখানেই মারা যায়।খবর নিয়ে জানাগেছে নিহত শিশু মৌসুমির বাড়ি কালীগঞ্জের জকরীপাড়ার গোলাম মোস্তফার আদরের মেয়ে এই মৌসুমি আক্তার।এই মর্মান্তিক দূর্ঘটনায় পুরো গ্রামেই নেমে এসেছে শোকের ছায়া,তাদের আদরের মৌসুমি কে যে এভাবে বিদায় জানাতে হবে তারা কখনো ভাবেনি।জনমনে প্রশ্ন উঠেছে এই জায়গা টুকু মরণফাঁদে রুপান্তরিত হয়েছে,একটু এদিক ওদিক হলেই ঘটবে বড় ধরনের দূর্ঘটনা।এলাকাবাসীর দাবি ব্রীজের কাজ শেষ হতে এখনো কয়েকমাস সময় লাগবে সামনে বর্ষাকাল তাই জনভোগান্তি এরাতে একটু মেরামত করা হোক।শিশু নিহতের বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুপ কুমার সরকার,ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং মামলা হবে বলে জানিয়েছেন।

