মোঃ কাজী আব্দুল্লা হিল আল কাফী
নয়টি মাসে দামাল ছেলেরা
যুদ্ধ করে পেয়েছে স্বাধীনতা
অনেক রক্ত ঝরিয়েছে তারা
তুলে এনেছে বিজয়ের খাতা।
মায়ের কোল খালি করেছে
বাংলার কতো ভাই-বোনেরা
তাদের কথা ভুলতে পারিনা
স্বাধীন দেশের মানুষ আমরা।
এিশ লক্ষ মানুষের রক্তে রই
বদলে ছিনিয়ে এনেছি ভাষা
মায়ের কাছে বিদায় নিয়ে,
ফিরে এনেছি সকল আশা।
শহীদ ভাই কথা মনে হলে,
মায়েরই চোখে আসে জল।
নদীর সমান রক্তের বদলে
ছিনিয়ে এনেছি ভাষার বদল
শহীদ হওয়ার পরে ও আছে
মায়ের মুখের যে মধুর হাসি।
চিরকাল নিজ দেশকে সবে
অনেক অনেক ভালোবাসি।