মোংলা (বাগেরহাট) প্রতিনিধি>>> মোংলায় শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ও ভাংচুর করেছে মোংলা ইপিজেডের ভিআইপি ইন্ডাস্ট্রিজের শ্রমিকরা।এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে বেপজা সিকিউরিটি ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।এতে বেশ কয়েকজন শ্রমিক,পুলিশসহ সাংবাদিক আহত হয়েছে।সোমবার (২৫ মার্চ) শ্রমিক ছাটাই ও ন্যায্য পাওনার দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকরা সকাল থেকে মোংলা ইপিজেড মূলফটকের সামনে বিক্ষোভ করতে থাকে।খবর পেয়ে মোংলা উপজেলা নির্বাহি কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল,সহকারী কমিশনার (ভূমি) মো; হাবিবুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার,মোংলা থানা অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম ও বেপজা কর্তৃপক্ষের কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করলে বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে বেপজা সিকিউরিটি ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।এক পর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।এ সময় বেশ কয়েকজন শ্রমিক ও পুলিশ আহত হয়।বিক্ষোভ সমাবেশে শ্রমিকরা জানান,প্রায় পাঁচ হাজার শ্রমিককে জোর করে কাগজে স্বই নিয়ে চাকরি থেকে অবৈধভাবে ছাঁটাই করে দেওয়া হয়।ছাটাইয়ের আগে তিনটি বেসিক (তিন মাসের বেতন) ও দুইটি বোনাস পরিশোধের কথা থাকলেও মালিকপক্ষ তা না করে ছাঁটাই করলে শ্রমিকরা এর প্রতিবাদ জানায়। এতে বেপজার সিকিউরিটি সদস্যরা শ্রমিকদের মারধর করেছে বলেও অভিযোগ তোলেন তারা।মোংলা ইপিজেডের ভিআইপি ইন্ডাস্ট্রিজের মো: মিজান বলেন,আমরা সকল আইন মেনেই শ্রমিকদের ছাটাই করেছি।এ ব্যাপারে বাগেরহাট জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো;; রাসেলুর রহমান বলেন,ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে উত্তপ্ত পরিবেশ ছিল বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

