রিপোর্ট আব্দুল্লাহ আল মারুফ>>> কক্সবাজার সদরে অভিযান চালিয়ে ৫০হাজার আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট উদ্ধারসহ একজন মাদক কারবারী র্যাব-১৫ গ্রেপ্তার করেছেন*শনিবার (২৩শে মার্চ ২০২৪) কক্সবাজার সদর ৩ নম্বর ওয়ার্ড কক্সবাজার সরকারি কলেজ সংলগ্ন নিজামের ৪ তলা ভবনে অভিযান পরিচালনা করা হয় ৷গ্রেফতারকৃত মোঃ ইসমাইল (২৮)চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া ইউনিয়নের আসমত আলী মুন্সিরপাড়া এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে৷কক্সবাজার র্যাব -১৫ সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)অতিরিক্ত পুলিশ সুপার -মোঃ আবু সালাম চৌধুরী আজ দুপুর ২ টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান৷র্যাব-১৫,কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার জেলার সদর থানাধীন কক্সবাজার পৌরসভার ০৩নং ওয়ার্ডের কক্সবাজার সরকারী কলেজ গেইট সংলগ্ন নিজামের ০৪ তলা বিশিষ্ট ভবনের নীচতলায় কতিপয় চোরাকারবারী বিপুল পরিমাণ বিদেশী সিগারেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ২৩ মার্চ ২০২৪ তারিখ অনুমান ভোর ০৫.৩০ ঘটিকায় র্যাব-১৫,সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে একজন চোরাকারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ব্যক্তির রুমে পার্শ্ববর্তী দেশ হতে চোরাইপথে নিয়ে আসা বিপুল পরিমাণ বিদেশী সিগারেট মজুদ রয়েছে।অতঃপর উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেখানো ও তার নিজ হাতে বের করে দেওয়া মতে সর্বমোট ৫০,০০০ (পঞ্চাশ হাজার) জার্মানির সিগারেট জব্দ করা হয়৷মোঃ ইসমাইল (২৮) কে-কক্সবাজার সরকারী কলেজ গেইট সংলগ্ন নিজামের ভাড়া বাসা, ০৩নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার বলে জানা যায়।জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ বিদেশী সিগারেট শুল্ক ফাঁকি দিয়ে পার্শ্ববর্তী দেশ হতে অবৈধ পথে আনায়ন করে নিজের হেফাজতে মজুদ করে।পরবর্তীতে আর্থিকভাবে অধিক লাভবান হওয়ার জন্য নানাবিধ অভিনব পন্থায় কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে মর্মে স্বীকার করে।উদ্ধারকৃত আলামতসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

