মোঃ কাজী আব্দুল্লা হিল আল কাফী
আকাশ মাঝে চাঁদ উঠেছে
আসলো ফিরে রোজা
সঠিক পথে চলো মুসলিম
কমবে পাপের বোঝা।
সেহরী খেয়ে রাখব রোজা
রোজ যেন সারাদিন,
রাখলে রোজা কমবে কিছু
বেশ খানিকটা ঋণ।
পড়ব সালাত করব দোয়া
চাইবো সবাই ক্ষমা,
সঠিক পথে চলবো সবাই
করবো নেকি জমা।
সবাই মিলে পড়বো নামাজ
রোজ যেন দিন রাতে,
ছোট বড় সবে মিলে মিশে
আদায় করবো সাথে।
ঈদের দিন নতুন পোশাকে
সব নানাভাবে সাজে,
নতুন পোশাকে পড়ে সবাই
খুশির জোয়ার মাঝে।