সাতকানিয়া লোহাগাড়ার সংসদ সদস্য এমএম মোতালেব সিআইপির পক্ষ থেকেসাতকানিয়া ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় ৷সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের প্রতিটি প্ল্যাটফর্মের নেতাকর্মীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।বিগত শুক্রবার (২২ মার্চ) সকাল ১১ টায় সাতকানিয়া রিসোর্টে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আব্দুল মোতালেব সিআইপি এমপির পক্ষ থেকে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।এসময় সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল মন্নানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সাতকানিয়া পৌরসভার মেয়র মোঃ জুবায়ের, সাতকানিয়া সদর ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান আ.ন.ম সেলিম, সোনাকানিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন ও সামশুল ইসলাম সহ স্থানীয় নেতাকর্মীরা।সাতকানির লোহাগাড়ার সংসদ সদস্য এমপি মোতালেব গণমাধ্যমকে বলেন ৷আমরা সাতকানিয়া ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি তবে ধারাবাহিকভাবে সকলকে সহযোগিতা করা হবে ৷আমি চাই সাতকানিয়া লোহাগড়ার শান্তির জনপদে পরিণত হোক ৷আমার বিরুদ্ধে যত সমালোচনা করুক না কেন,আমি আমার দায়িত্বে অটল থাকবো,আমি সাতকানিয়া লোহাগাড়ার দরিদ্র জনগোষ্ঠী কি পূর্ণবাসনে সর্বাত্মক সহযোগিতা করব ৷