মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী মহানগর,রংপুর
তারিখঃ২০ মার্চ ২০২৪ খ্রিঃ
মিষ্টি মুখে হাসি সোনা পাখির
মায়াবী মুটে ভরা হাতটি ধরে
শক্ত করে তুমি রাখিও বেঁধে
তোমারই নরম দু’হাত খানি।
নিত্য হাসিতে নতুন ভুলাও
আলো আঁধারে জোসনারত
এসো পাখি তুমি সময় পাইলে
সোহাগ আদর তোমায় দিবো শত।
তোমার হাসির ঝলক দেখে
সূর্য মাখা সকালের মায়ায়
দেখবো মোরা সন্ধা সাঁঝে
রংধনুরই আসল ছায়া হয়ে ।
হাসবে তুমি বাসবে ভালো
বকুল ফুলের সুবাসের মতো
মনের পানে ঝড় তুফান তুলে
তখন তুমি যে উড়বে অবিরত।
ভালোবাসা রইলো অফুরন্ত
বৈচিত্র্য হাসির হিজাব শাড়ি
উপহার জন্মদিনের দারুণ হাসি
জীবন যুদ্ধে সফলতায় পৌঁছে যাবো।
দুজনার মতে জুটি বেধে প্রেমের তরে
ভালোবাসার শ্রদ্ধা সম্মান মর্যাদা রেখে মোদের মনের আত্মবিশ্বাসে পথচলাতে
পুরন হোক চাওয়া এই মিনতি অবিরত।