আব্দুল আল মারুফ>>> চট্টগ্রাম নগরের মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক)বিভিন্ন ওয়ার্ডে চট্টগ্রাম র্যাব -৭ এর অভিযানে ২৯ জন দুষ্কৃত দালালকে গ্রেফতার করা হয়েছে৷(২০ শে মার্চ ২০২৪) বুধবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত র্যাবের সদস্যরা অভিযান পরিচালনা করে বিভিন্ন ওয়ার্ডে থেকে তাদেরকে আটক করে৷চট্টগ্রাম র্যাব -৭ এর সিও লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম বলেন,সিভিল পোশাকে র্যাবের সদস্যরা হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে এ সময় সন্দেহ হবার পর ২৯ জনকে আটক করা হয়৷তাদের মধ্যে থাকা ১৪ জনকেদশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়,পরে জরিমানা অনাদায়ে ৩০ দিন বিনাশ্রম কারাদণ্ড,অন্য ২৫ জনকে ৫০০০ টাকা অর্থদণ্ড ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে ৷তাদের মধ্যে থাকা একজনকে অভিযান পরিচালনার সময় নিরপরাধ উপলব্ধি হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হইছে৷তিনি আরও বলেন,তারা মূলত গ্রামের দরিদ্র,অসহায়,যারা সরকারী চিকিৎসাব্যবস্থা সম্পর্কে অনবিজ্ঞ এমন ভুক্তভোগীদের টার্গেট করে এবং সরকারী হাসপাতালে চিকিৎসার অপ্রতুলতার কথা বর্ণনা সাপেক্ষে রোগী ও তাদের স্বজনদের মধ্যে এক ধরণের ভীতি সৃষ্টি করে বিভিন্নভাবে টাকা হাতিয়ে নিচ্ছে।হাসপাতালে মূলত বেড এবং ওয়ার্ড সিন্ডিকেট, মেডিসিন সিন্ডিকেট,অ্যাম্বুল্যান্স সিন্ডিকেট সক্রিয় আছে। তারা রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রলুব্ধ করে

