মোঃ আল আমীন মালদ্বীপ প্রতিনিধি>>> যথাযোগ্য মর্যাদায় মালদ্বীপ আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও মোনাজাতের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন করা হয়।গতকাল ১৮ই মার্চ রোজ সোমবার রাত এগারোটায় মালদ্বীপের রাজধানী মালে মাবিয়া মাগু হোটেল সিক্সটি সিক্স রেস্তোরেন্টে কেক কাটা আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।মালদ্বীপ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম কে আর কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব দুলাল মাদবর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ও ভিউ কনস্ট্রাকশন প্রাঃ লিঃ এর সিইও মোঃ দুলাল হোসেন ব্যবসায়ী মোঃ মুজিবুর রহমান সহ সভাপতি ব্যবসায়ী মোঃ মনির হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক ও ফুড এন্ড ফুড মালদ্বীপের সিইও মোঃ নুরে আলম রিন্টু।অনুষ্ঠানের প্রধান অতিথি সহ বক্তারা তাদের বক্তব্য শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন ও তার অসমাপ্ত জীবনী নিয়ে আলোচনা করেন ও তার মানসিক ও সাহসিকতার প্রশংসা করেন,অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মালদ্বীপ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান আনিস, দপ্তর সম্পাদক রুবেল মৃধা, উপদপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ।উপ অর্থ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ও ক্রিয়া বিষয়ক সম্পাদক মোঃ নুরে আলম ভুঁইয়া প্রমুখ।অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও শেষ পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মদিনার জামাত মালদ্বীপ শাখার প্রতিষ্ঠাতার আহবায়ক ও প্রবাসী সাংবাদিক মোঃ আল আমিন।অনুষ্ঠান অনান্যনের মধ্যে আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা বিল্লাল হোসেন দলের প্রচার সম্পাদক আনোয়ার হোসেন রাজু,অর্থ বিষয়ক সম্পাদক গাজী মোঃ জাহিদ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ সরদার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃঅলিউল্লাহ্ মোঃ বিল্লাল খাঁন মোঃ ইমন মোঃ পারভেজ সহ আরো অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।