নিজস্ব প্রতিবেদক>>> কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নস্থ পূর্ব সাতঘরিয়াপাড়া এলাকা থেকে এক কেজি অবৈধ মাদক ক্রিস্টালমেথ (আইস) এর চালান উদ্ধারসহ একজন মাদক কারবারী গ্রেফতার করছে র্যাব-১৫ কক্সবাজার শনিবার ১৭ই মার্চ ২০২৪ টেকনাফ হোয়াইক্যং পূর্ব সাতঘরিয়াপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় ৷গ্রেফতারকৃত হুমাইয়ুন কবির (২২),কক্সবাজার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড উত্তর সাতঘরিয়াপাড়া এলাকার -শেখ উদ্দিনের ছেলে৷ক্রিস্টাল মেথ বা মেথামফেটামিন নামের এই মাদকটি আইস নামে পরিচিত,আজ বিকেল ৪ টার সময় কক্সবাজার র্যাব – ৭ সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী সংবাদ বিজ্ঞপ্তিতে জানান৷গোপন সূত্রে র্যাব-১৫ এর আভিযানিক দল জানতে পারে, কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়াপাড়া এলাকায় একজন মাদক কারবারী ক্রিস্টালমেথ নামক মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।এ প্রেক্ষিতে গত ১৭ মার্চ ২০২৪ তারিখ সন্ধ্যা৫.৪৫ ঘটিকার সময় র্যাব-১৫, হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল উক্ত এলাকায় একটি মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।এ সময় আভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে একটি শপিং ব্যাগসহ দৌঁড়ে পালানোর চেষ্টাকালে মাদক কারবারী ’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও তার হেফাজতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে এক কেজি ক্রিস্টালমেথ (আইস) উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারী পার্শ্ববর্তী দেশ হতে মাদক চোরাচালানের সাথে সম্পৃক্ত বলে স্বীকার করে।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী পার্শ্ববর্তী দেশে হতে আইসের চালান অবৈধ পথে বাংলাদেশে নিয়ে আসে এবং বিভিন্ন উপায়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেয় বলে জানা যায়।উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

