নিজস্ব প্রতিবেদক>>> ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাং গ্রুপের ৫ জন সদস্যকে দেশীয় ধারালো অস্ত্র ১টি লোহার ছুরি,২টি ফোল্ডিং ছুরি,১টি স্টিলের ক্ষুর সহ,চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকাথেকে,গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম শনিবার ১৭ মার্চ ২০২৪ ইংরেজি তারিখে রাত ৯.২০ ঘটিকার সময়,চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আমিন কলোনী জুট মিল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতারকৃত -মোঃ আরিফ হোসেন (৩০),চাঁদপুর শাহরস্তি উপজেলার আহাম্মদনগর এলাকার-মোস্তফা কামালের ছেলে৷মোঃ সাগর (২৪) একই জেলার হাজীগঞ্জ উপজেলা এনাতলী এলাকার-কবির হোসেনের ছেলে৷মোঃ সুমন (৩০)হবিগঞ্জ জেলার লাখাই থানা শিবপুর এলাকার-মোঃ ইউনুসের ছেলে৷মোঃ কামরুল (২৪) ফেনী জেলা ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ জৈশইপুর এলাকার -মৃত মোঃ সুলতানের ছেলে ৷মোঃ ইয়াছিন মিয়া (১৯), চট্টগ্রাম জেলা আমিন কলোনি এলাকার-আব্দুল নবীর ছেলে বলে র্যাব -৭ সূত্রে জানা গেছে।আজ দুপুর একটার সময় র্যাব-৭,সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নুরুল আবছার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে,কতিপয় দুষ্কৃতিকারী কিশোর গ্যাং এর সদস্যরা দেশীয় ধাড়ালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আমিন কলোনী জুট মিল এলাকায় ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে।উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭,চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গত ১৭ মার্চ ২০২৪ইং তারিখ আনুমানিক ২১২০ ঘটিকায় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি – মোঃ আরিফ হোসেন (৩০),মোঃ সাগর (২৪)মোঃ কামরুল (২৪),ইয়াছিন মিয়া (১৯),মোঃ সুমন (৩০),তাদেরকে ডাকাতি প্রস্তুতি কালে আটক আটক করতে র্যাব সক্ষম হয়।এই কর্মকর্তা আরো জানান,পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের দেহ তল্লাশী করে তাদের নিজ হাতে বের করে দেয়া মতে ০১টি লোহার ছুরি,০২টি ফোল্ডিং ছুরি এবং ০১টি স্টিলের ক্ষুর উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়,তারা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামীসহ শহরের বিভিন্ন এলাকায় রাত্রীকালীন সিএনজি,অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহনে চাঁদাবাজি,ছিনতাইসহ ডাকাতি করে আসছিল।জিজ্ঞাসাবাদে আরো জানা যায়,আসামিগণ ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আমিন কলোনী জুট মিল এলাকায় একত্রিত হয়েছিল।উল্লেখ্য,গ্রেফতারকৃত কিশোর গ্যাং এর সদস্যরা চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আমিন কলোনী জুট মিল এলাকায় স্থানীয়ভাবে রাস্তায়, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গলি ও রোডে ছিনতাই,চাঁদাবাজী,নিজেদের মধ্যে মারামারি,অন্য সাধারণ কিশোরদের মারধর ও প্রাননাশের হুমকী প্রদান,দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন এবং মাদক সেবন করে বলে জানা যায়।এছাড়াও তারা সাধারণ মানুষসহ দৈনন্দিন চলাচলরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের দেশীয় অস্ত্রের মুখে ভীতি প্রদর্শন এর মাধ্যমে মূল্যবান জিনিসপত্র,স্বর্ণালংকার,মোবাইল ফোন,নগদ টাকা ছিনতাই করে আসছিল বলে স্পটে স্বীকার করে।উল্লেখ্য যে,সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ,বায়েজিদ বোস্তামী এবং চাঁদপুর জেলার শাহরাস্তি থানায় চুরি, ডাকাতি,ছিনতাই এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সর্বমোট ০৯টি মামলার তথ্য পাওয়া যায়।গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

